শাহবাগে আওয়ামী-বামদের আন্দোলনে সংহতি জানিয়েছে ভারতীয় ছাত্র সংগঠন ভারত ছাত্র ফেডারেশন। গতকাল ভারত ছাত্র ফেডারেশন থেকে আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি শাহবাগে আন্দোলনকারীদের জানিয়ে দেন আয়োজকরা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক নেতাদের ফাঁসির দাবিতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে আওয়ামী-বাম ঘরানার নেতাকর্মীরা। এতে ভারতীয় কায়দায় বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বলন করেন তারা।
খবরসূত্রঃ দৈনিক আমার দেশ, ২৪শে ফেব্রুয়ারি, ২০১৩ [লিংক]
Citation is loading...