এর জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হেফাজতের ইসলাম সমাবেশের হত্যাকাণ্ডের পেছনে শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে।

২০১৩ সালের হত্যাকাণ্ডের ঘটনায় ইমরান এইচ সরকার কীভাবে জড়িত জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত। এর জবাবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হেফাজতের ইসলাম সমাবেশের হত্যাকাণ্ডের পেছনে শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। তৎকালীন সরকারের পরিকল্পনার বাস্তবায়নকারী হিসেবে ভূমিকা রেখেছে গণজাগরণ মঞ্চের সদস্যরা। হেফাজতের বিরুদ্ধে চালানো হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে গণজাগরণ মঞ্চ।

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে আজ বুধবার (১২ মার্চ) এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার বিষয়ে পুনরায় বিস্তারিত জানতে চান আদালত। ইমরান এইচ সরকারের জড়িত থাকার বিষয়টি তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, পুরো ঘটনাটি দুটি পর্বে ঘটেছে। প্রথমত, আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে গণজাগরণ মঞ্চ। পরবর্তী ধাপে নাস্তিক ব্লগাররা ইসলামী কৃষ্টি-কালচারের বিরুদ্ধে লেখালেখি শুরু করে। সেক্যুলারিজমের কথা বলে ইসলামের বিরুদ্ধে আক্রমণাত্মক মুডে কথা বলে। এরই প্রতিবাদে ইসলাম রক্ষার্থে মাঠে নামে হেফাজতে ইসলাম। এবং সমাবেশ ডাকে সংগঠনটি। সে সময় সংগঠনটির নেতাকর্মীদের ওপর ক্র্যাকডাউন চালানো হয়। ক্র্যাকডাউনের পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন ইমরান এইচ সরকার। তৎকালীন আইজিপি শহীদুল হকের লেখা একটি বইতে ইমরান এইচ সরকারের সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।

খবরসূত্রঃ বণিকবার্তা‌, ১২ই মার্চ, ২০২৪ [লিংক]

Citation is loading...