২০১৩ সালের শাহবাগ: যে আন্দোলন আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল
সালটা ২০১৩। আমি তখন তৃতীয় শ্রেণিতে উঠেছি। বয়স কম থাকায় রাজনৈতিক ঘটনাপ্রবাহ ভালোভাবে মনে নেই, কিছু বিবরণ গুলিয়েও ফেলতে পারি—ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আব্বু চাকরি হারালেন। কারণ? শাহবাগে এক আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে আব্বুর অফিস বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি, আব্বুর কোম্পানির সিইও (যিনি আমাদের আত্মীয় ছিলেন) ছিলেন বেগম খালেদা জিয়ার সিকিউরিটি ম্যানেজার। এ কারণে তাকে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে অফিস বন্ধ করতে বাধ্য করা হয়। ফলে আব্বুর চাকরি চলে যায়।
বয়সের ভারে নতুন চাকরি খুঁজে পাওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। প্রায় ছয়-সাত মাস আব্বু বাসায় বেকার বসে থাকলেন। একা আম্মুর স্যালারি দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। ঢাকার উচ্চ ব্যয়ভার সামলাতে আম্মুর আয় যথেষ্ট ছিল না। টিকে থাকতে এই ছয়-সাত মাস আমাদের ঋণ-ধার করে দিন কাটাতে হয়েছে।
শাহবাগের চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদের কারণে আমার কৈশোরের একটা বড় অংশ কেটেছে ইচ্ছে-অভিলাষ ত্যাগ করে। কত পরিবার যে এমন যন্ত্রণা সহ্য করেছে, তা ভাবলেই শিউরে উঠি। আমার বাবা শুধু চাকরি হারিয়েছেন, কিন্তু এই ভিড়তান্ত্রিক সন্ত্রাসের কারণে কত মা সন্তান হারিয়েছেন, কত শিশু পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে—তার কোনো হিসাব নেই। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে অসংখ্য পরিবার সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তখন প্রায় সিদ্ধান্তই নিয়ে ফেলা হয়েছিল যে শাহবাগের বিরোধিতা মানেই দেশদ্রোহিতা।
এই শাহবাগী সন্ত্রাসী ভিড়ের হাজারো তরুণ-পিতার রক্ত, আমার বাবা-মায়ের অশ্রু আর আমার শৈশবের স্বপ্ন ছিনিয়ে নেওয়ার অভিশাপ—সবই এই হাতগুলো রক্তে রাঙা।
যতদিন বেঁচে থাকব, ২০১৩ সালের শাহবাগ আন্দোলনের প্রতি ঘৃণাই বয়ে বেড়াব। তাদের জন্য কোনো ক্ষমা নেই।
2013 Shahbagh: The Movement That Shattered My Family
The year was 2013. I had just moved up to class 3. Since I was not very grown up at that time, I don’t remember many political sequences clearly, and some details might be mixed up—my apologies in advance.
In the first week of February, Abbu lost his job. The reason? A movement was taking place in Shahbagh, which led to the closure of the company where Abbu worked. Later, I learned that the CEO of Abbu’s company (who was distantly related to us) was the security manager of Begum Khaleda Zia. Because of this, he was forced to shut down the office as he was accused of being involved in anti-state activities. As a result, Abbu lost his job.
Since he was an elderly man, finding a new job was extremely difficult for him. For nearly six to seven months, Abbu remained unemployed at home. Ammu’s salary alone was not enough to sustain us. The cost of living in Dhaka was too high to manage with just Ammu’s income. We had to rely on loans and debts just to survive for those six to seven months.
A significant part of my adolescence had to be spent sacrificing my desires and wishes because of the fascism imposed by Shahbagh. I can only imagine how many other families had to endure similar hardships. My father only lost his job, but because of this mob terrorism, so many mothers lost their sons, and so many children lost their fathers—there is no count of it. Countless families were completely destroyed simply because they belonged to a different political ideology. At that time, it was almost established that opposing Shahbagh meant being labeled a traitor to the nation.
The hands of these Shahbagh mob terrorists are stained with the blood of thousands of young men and fathers, the tears of my parents, and the curse of stealing away my childhood dreams.
As long as I live, I will continue to despise the Shahbagh movement of 2013. There is no forgiveness for them.
Fahim Muntasir Siam, March 12, 2025