আমরা দুনিয়ার পাল্লায় দ্বীন মাপি। দ্বীনের যেটুকু দুনিয়ার হিসাবে মেলে না সেটুকু বাদ। পরকাল হল পরের কথা – এটার কথা আগে চিন্তা করে ‘ছাগু’ হওয়ার কোন মানে আছে? – মে ২৮, ২০১২

ধর্মকে রাজনৈতিক স্বার্থে কে ব্যবহার করে সেটা আমরা খুব ভালো করে দেখেছি, খুব ভালো করে। আমি জীবনে কখনও কোন দলীয় রাজনীতি করিনি, করবও না। আমার মতো বহু মুসলিম আছে যারা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করে–এরাও আদর্শিকভাবে জামায়াতবিরোধী। বাংলাদেশে কওমি ঘরানার লোকদের মধ্যে জামায়াতবিরোধী মনোভাব প্রবল–আমি মাঠে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি। গত কয়েক বছর ধরে দেখছি ইসলামের পক্ষে কথা বললে সাধারণ মুসলিমদেরকেও ‘ছাগু’ ট্যাগ দেওয়া হচ্ছে।
আগে মনে করতাম নিজের দল ভারী করাতেই রাজনৈতিক মঙ্গল। শত্রুপক্ষ সংখ্যায় বেশি এটা মিথ্যাভাবে হলেও প্রমাণ করাতে কী ফায়দা আছে, আমি জানি না। হয়ত রাষ্ট্রবিজ্ঞানীরা জানেন। – ফেব্রুয়ারি ২৭, ২০১৩

নিজে ছাগু হোসনে – ইলিয়াস সারোয়ার
যুদ্ধপরাধীদের
বিচার আমিও চাই,
আমারও তো দাঁড়ি আছে
টুপি আছে মাথায়!
উত্তরে কই আমিও
আলহামদুলিল্লা,
দোয়া চাস যদি কই
ফি আমানিল্লা!
ইসলামি তরিকায়
করি এস্তেঞ্জা,
তাই বলে হয়ে গেছি
ছাগুদের ল্যাঞ্জা!
তোর আত্মীয়রাও
বোরকা ও হিজাবে,
ছাগুদের আলামত
বলিস রে কীভাবে!
জামাতের কেউ নই
করি না শিবিরও,
আমি এক মুসলিম
নেই আমার কিবিরও!
তাই বলি সাবধান
জিহ্বাটা খাট কর,
আলেমরা জেগেছে
জলদি যা হাঁটু ধর!
ইসলাম বিরোধী
কথা আর কসনে,
এই সব বলে আর
নিজে ছাগু হোসনে!
– মার্চ ১১, ২০১৩
…আল্লাহর হুকুম অনুসরণ করে দাড়ি রাখা মানে ‘ছাগু’। এই ছাগু হতে আমার একটুও আপত্তি নাই। এমন ‘ছাগু’ হতে পেরে আমি গর্বিত।
– মার্চ ১৮, ২০১৩
লেখাঃ Md Sharif Abu Hayat
Citation is loading...