জামায়াতে ইসলামির ডাকা হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মিছিল করেছেন গণজাগরণ মঞ্চের আয়োজকরা। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি হয়ে কলাবাগান ও কাওরান বাজার হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রলীগসহ বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিলে ছাত্রলীগ সভাপতি বদিউজ্জামান সোহাগ, জাসদ ছাত্রলীগের সভাপতি হুসাইন আহমদ তাফসির, ছাত্রমৈত্রী সভাপতি বাপ্পাদীপ্ত বশির প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হরতাল প্রতিরোধের ঘোষণা দিয়ে মিছিল থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক পর্যায়ে হরতাল বিরোধীরা রাজধানীর পান্থপথ এলাকায় ইসলামী ব্যাংকের একটি বুথ এবং আল আরাফা ব্যাংক ভাঙচুর করে।

খবরসূত্রঃ দৈনিক নয়া দিগন্ত, ২০শে ফেব্রুয়ারি, ২০১৩ [লিংক]

Citation is loading...